জ্বালানি তেলের দাম কমল

গাড়িতে জ্বালানি ভরার সময় হাতে থাকা পাম্পের ছবি, যা বাংলাদেশের জ্বালানি মূল্য কমার বিষয়ে নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
জ্বালানি তেলের দাম কমল। ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ৭৫ পয়সা কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেন চার টাকা কমিয়ে ১২৬ টাকা এবং পেট্রোল তিন টাকা কমিয়ে লিটার প্রতি ১২২ টাকা করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দাম ঠিক করার নতুন নীতিমালা অনুযায়ী এই প্রথম জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হলো।
এখন থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দাম ঠিক করা হবে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে স্থানীয় বাজারে বাড়বে। আর কমলে কমানো হবে। এর মাধ্যমে জ্বালানি তেল আমদানিতে আর ভর্তুকি দেয়া লাগবে না।
মূসক, পরিবহন খরচসহ সব খরচ বাদে লিটার প্রতি ৮০ পয়সা লাভ বিপণন কোম্পানিগুলো জ্বালানি তেল বিক্রি করবে।






