চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়নের নামে বিগত সরকার কোটি কোটি টাকা অপচয় করেছে: জ্বালানি উপদেষ্টা

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৫:১৯ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, জনপদ, দিনাজপুর
A A

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। যা ইচ্ছে তাই করেছে।

তিনি বলেন, শুধু ট্রেন নয়, সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও সুযোগ-সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেয়া হয়নি। চরম ভোগান্তি ভোগ করেছে যাত্রীরা।

শুক্রবার (২২ নভেম্বর) দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিক কারখানা পরিদর্শন শেষে রেলপথ উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা অভিযোগ করেন, প্রয়োজন না থাকলেও ব্যক্তি বিশেষকে খুশি করতে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে বাহারি রেলস্টেশন তৈরি করেছেন। কর্ণফুলী টানেল ১০ হাজার কোটি টাকা ব্যয় করে নির্মাণ করলেও কোন যানবাহন চলাচল করতে পারছে না।

তিনি বলেন, যাত্রী সেবা বৃদ্ধি করতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। জনবল সংকটসহ রেলের উন্নয়নে নতুন করে চিন্তা ভাবনা করা হচ্ছে।

এরপরে উপদেষ্টা লোকোমোটিভ কারখানা ও রেলের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রেল মন্ত্রণালয়ের সচিব সহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খানদিনাজপুরবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়রেলপথ মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

খেলোয়াড়রা ভিসা পেলেও ইরান দলের স্টাফদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ‘বাধা’

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি দ্রুত হবে: অ্যাটর্নি জেনারেল

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিসিবি নির্বাচন ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ উপলক্ষে মিরপুরে সড়ক বন্ধ

জুন ৭, ২০২৬

কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT