বাংলাদেশ

মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শোক প্রকাশের জন্য একসঙ্গে উপস্থিত, বাংলাদেশের শোকের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালীর বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার (৯ অক্টোবর) শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বলেন, মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুতে দল হারালো একজন নিবেদিতপ্রাণ ও একনিষ্ঠ কর্মীকে।

প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়:রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী শোক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…