চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলা: প্রথম দিন ঢিলে-ঢালা ভাবেই সময় পার করেছেন বিক্রেতারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বইমেলা প্রথম দিন বিক্রেতারা বই সাজাচ্ছেন ও দর্শকদের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে গতকাল ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বই প্রেমিদের কেন্দ্রস্থল অমর একুশে বইমেলা। প্রথম দিনে অনেকটা ঢিলে-ঢালা ভাবেই সময় পার করেছেন বিক্রেতারা। পাঠকদের তুলনামূলক কম উপস্থিতি লক্ষ্য করা গেছে গতকাল। ফলে প্রথমদিনে জমে উঠেনি মেলা প্রাঙ্গণ।  

বইমেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশ ঘুরে দেখা যায় অনেকগুলো স্টল এখনও সম্পূর্ণরূপে প্রস্তুত হয়নি। এখনও চলছে সজ্জার কাজ। অনেকগুলো স্টল তো একেবারে বন্ধই পাওয়া গেল। স্টলের কাজ সম্পূর্ণ শেষ হতে আরও দুই থেকে তিনদিন সময় লেগে যেতে পারে।

এদিন বিকেল ৩টায় মাসব্যাপী বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই সকলের জন্য খুলে দেওয়া হয় মেলা প্রাঙ্গণ। মেলার প্রথম দিন উপলক্ষে অনেকেই ঘুরতে এসেছেন বইমেলায়। প্রাঙ্গণে অনেককেই ছবি তুলতে দেখা যায়। অনেকেই স্টলগুলোতে গিয়ে বই হাতে নিয়ে দেখছেন। তবে কিনছেন খুবই কম।

Banglabid

ক্রেতার বলছেন, বন্ধের দিন না হওয়ায় মেলায় ভিড় কম। শুক্রবার থেকে ভিড় এবং বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে।

২০২৪ সালের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পড়ো বন্ধু গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। ২০২৪ সালটি অধিবর্ষ বা লিপ ইয়ার হওয়ার কারণে এবারের বইমেলা হতে যাচ্ছে ২৯ দিনের। প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গা জুড়ে এবারের মেলার আয়োজন। এবার থাকছে ৬৩৫টি স্টল এবং ৩৭টি প্যাভিলিয়ন। একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি ইউনিটসহ মোট ৬৩৫টি প্রতিষ্ঠানকে ৯৩৭টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১ ফেব্রুয়ারিঅমর একুশে বই মেলাঅমর একুশে বইমেলা ২০২৪বইমেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চার ইসরায়েলির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

পরবর্তী

কংলাক পাহাড়ে আগুন লেগে পুড়ে ছাই ২ রিসোর্ট

পরবর্তী
কংলাক পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি, ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

কংলাক পাহাড়ে আগুন লেগে পুড়ে ছাই ২ রিসোর্ট

আল নাসেরের ফুটবল খেলোয়াড়ের বল দখলের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোকে ছাড়াই মেসির মিয়ামিকে উড়িয়ে দিয়েছে আল নাসের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT