চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবতরণের সময় উড়োজাহাজে আগুন, প্রাণে বাঁচলো ২৯৭ যাত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
উড়োজাহাজে আগুন লাগার ঘটনা, যাত্রীরা নিরাপদে উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

২৯৭ যাত্রী নিয়ে পাকিস্তানে অবতরণের সময় সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় উড়োজাহাজে থাকা ২৭৬ জন যাত্রী এবং ২১ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (১১ জুলাই) পাকিস্তানের পেশোয়ারের বাচা খান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রিয়াদ থেকে যাত্রা শুরু করা সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগুন ধরে যায়।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএ) মুখপাত্র সাইফুল্লাহ জানিয়েছেন, অবতরণের সময় ট্রাফিক কন্ট্রোলাররা উড়োজাহাজটির বাম-পাশের ল্যান্ডিং গিয়ার থেকে ধোঁয়া ও স্পার্ক দেখতে পেয়ে পাইলটদের সতর্ক করেছিলেন। একই সঙ্গে বিমানবন্দরের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসকে খবর দেয় তারা।

সাইফুল্লাহ বলেন, দমকল বাহিনী সময়মতো পৌছায় এবং তাৎক্ষণিকভাবে ল্যান্ডিং গিয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনে উড়োজাহাজটিকে একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে। এসময় আপৎকালীন দরজা দিয়ে যাত্রীদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হয়।

সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অবতরণের সময় চাকাতে কোনও সমস্যা হয়েছিল। ফলে ধোঁয়া দেখা যায়। বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করিয়ে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে।

ট্যাগ: অবতরণউড়োজাহাজসৌদি এয়ারলাইন্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসপাতালের সামনে ভবঘুরে নারীর লাশ উদ্ধার

পরবর্তী

সাফ খেলবে না পাকিস্তান, নতুন সূচি

পরবর্তী
বাংলাদেশ ফুটবল দল চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফ খেলবে না পাকিস্তান, নতুন সূচি

বিসিসিআইয়ের প্রথম পরীক্ষার সূচি জানালেন গম্ভীর. Channel i News - চ্যানেল আই নিউজ

গম্ভীরের প্রথম পরীক্ষার সূচি জানাল বিসিসিআই

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT