চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালাবির ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ নিখোঁজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ১১, জুন ২০২৪
আন্তর্জাতিক
A A
মালাবির ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ নিখোঁজের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ব আফ্রিকার দেশ মালাবির ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী উড়োজাহাজের সন্ধান মিলছে না। উড়োজাহাজটিতে আরও ৯ জন আরোহী ছিলেন। উড়োজাহাজটিকে খুঁজতে চলছে উদ্ধার অভিযান।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার সকালে রাজধানী লিলংওয়ে ছেড়ে যাওয়ার পর মালাবির সামরিক বাহিনীর ওই উড়োজাহাজটি রাডারের বাইরে চলে যায়। উড়োজাহাজটির স্থানীয় সময় সকাল ১০টার দিকে দেশের উত্তরে অবস্থিত মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উড়োজাহাজটিকে অবতরণ করতে দেয়া হয়নি। এর কিছুক্ষণ পরেই উড়োজাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দেশটির একজন সিনিয়র সামরিক কর্মকর্তা বলেছেন, ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি দেশের উত্তরাঞ্চলের একটি জঙ্গলে বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সৈন্যরা উড়োজাহাজটি খুঁজে বের করতে চিকানগাওয়া জঙ্গলে অনুসন্ধান করছে। মালাবির প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার পল ভ্যালেন্টিনো ফিরি বলেন, কুয়াশার কারণে জঙ্গলে ঠিক মত কিছু দেখা যাচ্ছে না। খারাপ আবহাওয়া অনুসন্ধান কার্যক্রমকে জটিল করে তুলেছে।

Banglabid

দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা বলেছেন, উড়োজাহাজটি খুঁজে না পাওয়া পর্যন্ত অভিযান চলবে। তিনি বলেন, আমি জানি যে আমরা সবাই ভীত এবং উদ্বিগ্ন। আমিও উদ্বিগ্ন। কিন্তু আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, উড়োজাহাজটি খুঁজে পেতে সম্ভাব্য সব কিছুই করা হবে এবং উড়োজাহাজে থাকা সবাইকে জীবিত খুঁজে পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।

তবে চিলিমার দল ইউনাইটেড ট্রান্সফরমেশন মুভমেন্ট (ইউটিএম) বলেছে, তারা অনুসন্ধান অভিযানে ‘হতাশ’। তাদের অভিযোগ, সকাল ১০ টায় উড়োজাহাজটি নিখোঁজ হলেও উদ্ধার অভিযান শুরু হয় দুপুর ৩ টা থেকে।

জানা গেছে, উড়োজাহাজটিতে চিলিমা ছাড়াও মালাবির সাবেক ফার্স্টলেডি শানিল দিজিমবিরিসহ মোট ৯ জন ছিলেন। তারা সবাই চারদিন আগে মারা যাওয়া দেশটির সাবেক একজন মন্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাচ্ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভাইস প্রেসিডেন্টমালাবির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একজন মানুষও গৃহহীন থাকবে না, সবাই উন্নত জীবন পাবে: প্রধানমন্ত্রী 

পরবর্তী

পাকিস্তানি অভিনেত্রী খুশবুকে গুলি করে হত্যা

পরবর্তী
বাংলাদেশি অভিনেত্রী খুশবুকের ছবি, সুন্দর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানি অভিনেত্রী খুশবুকে গুলি করে হত্যা

গ্যারেজে জমে থাকা গ্যাসে একজনের মৃত্যু, মৃতদেহ পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যারেজে জমে থাকা গ্যাসে এক ব্যক্তির মৃত্যু

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT