বাংলাদেশ

এমভি আবদুল্লাহর মালিকপক্ষের সাথে যোগাযোগ করেছে জলদস্যুরা

জলদস্যুরা মালিকপক্ষের সাথে যোগাযোগের জন্য এমভি আবদুল্লাহর সাথে যোগাযোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জলদস্যুরা এমভি আবদুল্লাহ নামে একটি বড় জাহাজের সাথে যোগাযোগ করছে, যা বাংলাদেশের জলসীমায় অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২৩ নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ জিম্মি করার ৯ দিনের মাথায় মালিকপক্ষের সাথে প্রথমবারের মতো যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা। 

আজ বুধবার ২০ মার্চ কবির মিডিয়া গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। যদিও তাদের মধ্যে কী কথা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।

উল্লেখ্য, গত ১২ মার্চ মোজাম্বিক থেকে আবুধাবি যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। এরপর থেকেই নাবিকদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশসহ আন্তর্জাতিক মহল।

প্রায় এক দশক ধরে ওই অঞ্চলের সমুদ্রপথে সোমালি জলদস্যুরা ছিনতাই চালিয়ে আসছে। গত বছরের নভেম্বর থেকে ২০টিরও বেশি জাহাজে আক্রমণ চালিয়েছে তারা। সোমালি জলদস্যুদের সর্বশেষ ছিনতাইয়ের শিকার বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ।

বিষয়:এমভি আবদুল্লাহ জিম্মি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…