চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ককপিটে ঢুকে পড়া বিরাট পাখি নিয়েই ফ্লাইট চালিয়ে গেলেন পাইলট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ১৭, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইকুয়েডরে একটি উড়োজাহাজের ককপিটে মাঝ আকাশে উইন্ডস্ক্রিন ভেঙে ঢুকে পড়ে একটি বিরাট পাখি। এমন অবস্থাতে ঘাবড়ে না গিয়ে মাথা ঠাণ্ডা রেখে বিমান চালিয়ে যান পাইলট।

ডেইলি মেইল জানায়, ইকুয়েডরের লস রিওস প্রদেশের ভিনসেসের আকাশে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে শেয়ার করেন ওই ফ্লাইটের স্কোয়াড্রন লিডার এরিয়েল ভ্যালিন্তে।

মাটি থেকে আনুমানিক প্রায় ১০ হাজার ফুট উচ্চতায় উড়তে থাকা উড়োজাহাজটিতে একটি বিশাল পাখি উইন্ডশিল্ড ভেঙে ককপিটে ঢুকে পড়ে। তবে পুরোপুরি ভাবে না ঢুকে পাখিটির মাথার উপররের অংশ বাইরে আটকে থাকে। আটকে থাকা পাখিটি ঝুলন্ত অবস্থায় প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে অবশেষে কিছুক্ষণ পর বাতাসে এবং রক্তক্ষরণে মারা যায়।

পাখিটি আহত হওয়ার সাথে সাথেই পাইলট এবং কো-পাইলটের চোখে মুখে ছিটকে পড়ে রক্ত। সেই অবস্থাতেই কোনরকম ঘাবড়ে না গিয়ে উড়োজাহাজটি চালিয়ে যান পাইলট। শুধু তাই নয়, সব যাত্রীদের নিরাপদে নামিয়েছেন তিনি। এই ঘটনায় পাইলট আহত হননি বলে জানা গেছে।

উঁচুতে উড়তে থাকা এই পাখিটি অ্যান্ডিয়ান কনডর বার্ড নামে পরিচিত। এটি দক্ষিণ আমেরিকার ক্যাথারটিড শকুন প্রজাতির একটি পাখি। স্থানীয়দের মতে, এদের ডানা প্রায় দশ ফুট চওড়া এবং এই পাখি মাটি থেকে প্রায় ২১ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়োজাহাজককপিট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড ম্যাচের আগে পানামা দলে দুই সতীর্থের হাতাহাতি

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনীতে পিকআপ-সিএনজির সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপেছে ভারতও

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আবরার ফাহাদ নামে বুয়েটে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব’

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT