চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারি করোনা: বাবা-মায়ের সুরক্ষায় বেশি সচেতন রোশান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২০
বিনোদন
A A

একে তো করোনাভাইরাসের প্রকোপ, এর মধ্যেই আবার বাইক দুর্ঘটনায় আঘাত! এ যেন মরার উপর খাড়ার ঘা! বলছি চিত্রনায়ক রোশানের বর্তমান পরিস্থিতি নিয়ে।

দিন দশেক আগেই তিনি আঘাত পেয়েছিলেন। রোশানের নিজের বাইকে সামান্য ক্ষতিও হয়েছিল। তবে তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন।

বৃ্হস্পতিবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে সময় ব্যস্ততম এ নায়ক জানালেন, গত ১০ দিন ধরে হোম কোয়ারেন্টাইনে আছেন রোশান। বলেন, আমি নিজে করোনা নিয়ে সচেতন আছি। তবে নিজের চেয়ে পরিবার নিয়ে বেশি সচেতন। কারণ বাবা মায়ের দুজনের বয়স হয়েছে। তাই সন্তান হিসেবে আমার দায়িত্ব তাদের বেশি সুরক্ষা নিশ্চিত করা।

করোনার মধ্যে বাধ্য হয়ে একদিন বাসা থেকে বের হয়েছিলেন রোশান তাও ঔষুধ কেনার জন্য শুধু ফার্মেসি পর্যন্ত গিয়েছিলেন। তিনি বলেন, এছাড়া বাসার দরজার চৌকাঠ পার হইনি। আমাদের বিল্ডিংয়ের ১১ তলায় আমার বড়বোন থাকে। তার বাসা পর্যন্তও যাইনি। কোনো রিস্ক নিতে চাইছি না। নিজে নিরাপদে আছি। পরিবারকেও রাখছি।

রক্ত, ককপিট, বেপরোয়া ছবির এ নায়ক বলেন, খুবই অস্থির লাগছে। এভাবে বাসায় কখনো বসে থাকা হয়নি। কিন্তু কিচ্ছু করা নেই। মুভি দেখি, টিভিতে নিউজ দেখি, গেমস খেলি, বই পড়ছি, নামাজ আদায় করছি, বন্ধুবান্ধবদের সাথে ফোনে ভিডিও কলে কথা বলছি।

এদিকে, অনেক শিল্পী করোনার মধ্যে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। যে যেভাবে পারছেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন রোশান। তিনি বলেন, আমারও খুব ইচ্ছে করছে আমিও নিজের সামর্থ্যের মধ্যে কিছু করি। কিন্তু এ সময়ে মা কোনোভাবেই বাসা থেকে বের হতে দিচ্ছে না।

Reneta

কয়েকজন মিলে একবার প্ল্যান করেছিলেন কিছু করবো। কিন্তু বাসা থেকে বের হতে দেয়নি। শিগগির একজন শিল্পী হিসেবে দায়িত্ববোধ ও মানবিকতার জায়গা থেকে অসচ্ছল মানুষের পাশে দাঁড়াবেন বলে জানান রোশান।

বলেন, টাকা পয়সা খরচ করে তো মানুষের পাশে দাঁড়ানোই যায়। কিন্তু এর চেয়েও মহামারীর এ সময়ে বাইরে যাওয়া রিস্ক। তবে পরিস্থিতি একটু অনুকূলে এলেই আমি বের হয়ে নিজের সামর্থ্যের মধ্যে পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।

২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে রক্ত ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন রোশান। বর্তমানে তার অভিনীত মেকআপ এবং জ্বিন নামে দুই ছবি রয়েছে মুক্তি অপেক্ষায়। অপারেশন সুন্দরবন, ওস্তাদ, সাইকো এ তিন ছবি নির্মাণাধীন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ককপিটকরোনাবেপরোয়ারক্তরোশানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মুন্সী হাফিজুর রহমান মারা গেছেন

এপ্রিল ২৪, ২০২৬

ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

এপ্রিল ২৪, ২০২৬

শুক্রবার রাতে ইসলামাবাদ যেতে পারে আরাঘচির নেতৃত্ব ইরানি প্রতিনিধিদল

এপ্রিল ২৪, ২০২৬

সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার: ২জন গ্রেফতার

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT