চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণ সভ্য ছিল কিন্তু শাসকরা সভ্য ছিল না: ডা. শফিকুর রহমান

শামীম খানশামীম খান
৪:৫৩ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সবাই বৈষম্যের বিরুদ্ধে। আমরা বৈষম্যহীন সমাজ গড়ব। এটা আমাদেরও প্রধান অঙ্গীকার। এ দেশে এমন একটি সরকার দেশ চালাচ্ছিল যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। মানুষের মুখে একটি অদেখা তালা ঝুলিয়ে দিয়েছিল। জনগণ সভ্য ছিল কিন্তু শাসকরা সভ্য ছিল না। এ জন্য তারা জনগণকে সম্মান করতে পারেন নি। ভালোবাসতে পারেন নি। 

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় মাগুরা নোমানী ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা বাস করে বাংলাদেশে, চাকরি করে বাংলাদেশে, নেতৃত্বে দেয় বাংলাদেশে, অথচ টাকা জমায় বিদেশে। তারা বিদেশে বেগম পাড়া তৈরি করে। বিগত সাড়ে ১৫ বছরে তারা ২৬ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। এসব টাকা জাল ফেলে তন্ন তন্ন খুজে বের করে দেশে ফেরত আনতে হবে।

তিনি আরও বলেন, জনগণকে দেয়া কথা তারা রাখতে পারেন নি। জাতিকে দেয়া একটা ওয়াদাও তারা বান্তবায়ন করেননি। তারা ক্ষমতায় এসেছিল তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য। তারা দেশের জনগণকে কিছুই দিতে পারে নাই। দিয়েছে শুধু ছোপ ছোপ রক্ত এবং কাড়ি কাড়ি লাশ। দেশের এমন কোন জনপথ নেই যেখানে তারা হত্যাকাণ্ড চালায় নি। এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত এ হত্যাযজ্ঞ চালিয়ে তারা এই দেশ থেকে পালিয়ে গেছে।

তিনি বলেন, ২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় ৫৭ জন সেনা অফিসারকে হত্যার মধ্য দিয়ে যে ধর্ষণ, গুম এবং লুটের সংস্কৃতি ও রাজনীতি শুরু হয়েছিল তার কবর রচনা হবে ইনশাআল্লাহ। আমরা এসব শহীদদের আত্মাকে কথা দিচ্ছি, শহীদদের বেচে থাকা আপনজনদের কথা দিচ্ছি, আহত পঙ্গু ভাইদেরকে কথা দিচ্ছি। তোমাদের স্বপ্নের সেই সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আগামীতে জামায়াতে ইসলামীসহ সমস্ত ইসলামী দল, দেশ প্রেমিক দল ও মানবিক দলকে সাথে নিয়ে যদি আমরা দেশ পরিচালনার সুযোগ পাই, তাহলে আপনাদেরকে একটি মানবিক সরকার উপহার দিতে পারব। দল নয়, ধর্ম নয়, দেশ আমাদের সকলের। এই নীতির ভিত্তিতে যার যেটা অধিকার তার হাতে সেটা তুলে দেয়া হবে। আমরা এমন একটি মানবিক সরকার গড়ে তুলতে চাই যেখানে দুঃশাসন থাকবে না, দুর্নীতি হবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৈষম্যশফিকুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে পর্তুগালের সামনে ক্রোয়েশিয়া, ৫২ বছর পর ফিরে কঙ্গোর ইতিহাস

জুন ২৮, ২০২৬

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

জুন ২৮, ২০২৬

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT