চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাশের হার বেড়ে যাওয়ার কারণ জানালেন শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ১২, মে ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষামন্ত্রী পাশের হার বৃদ্ধির কারণ ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাশের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। এই বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগোপযোগী নানা পদক্ষেপের কারণেই এ বছর পাশের হার বেড়েছে।

রোববার (১২ মে) এসএসসির ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমাতে এবং কর্মসংস্থানের কথা মাথায় রেখে কর্মমুখী শিক্ষা বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি। কোন শিক্ষার্থী পাস না করার পেছনে যদি শিক্ষা প্রতিষ্ঠানের গাফিলতি থাকে, তবে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

Banglabid

তিনি আরও বলেন, এবার পরীক্ষায় অংশ নেয়া মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ৮৬১টি। এর মধ্যে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৯৬৮টি। ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি।

ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাশের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ, জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ১২ হাজার ১০০; যশোর বোর্ডে পাশের হার ৯২ দশমিক৩২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশাল বোর্ডে পাশের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাশের হার ৭৮ দশমিক ৪০ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৮৯ দশমিক ২৬ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ২৮ হাজার ৭৪ জন।

রোববার ১২ মে সকাল ১১টার দিকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয় আনুষ্ঠানিক ঘোষণার পর শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।

Reneta

http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়েও তারা তাদের ফলাফল জানতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নানা পদক্ষেপপাশের হার বেড়েছেশিক্ষা মন্ত্রণালয়শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT