কবি সাহিত্যিকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অন্যদিন পত্রিকার ঈদ সংখ্যা প্রকাশিত হয়েছে। ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলেছেন, বাংলা সাহিত্যে ও সংস্কৃতির বিকাশে ঈদ সংখ্যাগুলো বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। পাঠকের সাথে লেখকের এক ধরনের মেলবন্ধনও তৈরি হচ্ছে এ ধরনের সাহিত্য প্রকাশনায়।






