আন্তর্জাতিক

পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

নোবেল পুরস্কার বিজয়ীদের ছবি, পদার্থবিজ্ঞান ২০২২. Channel i News - চ্যানেল আই নিউজ

পদার্থবিজানে নোবেল বিজয়ীদের ছবি, তিনজন বিজ্ঞানীর মুখাবয়ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন ফরাসি পদার্থ বিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থ বিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থ বিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস অ্যাকাডেমি পদার্থ বিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করেছে।

এ বছর নোবেল ফাউন্ডেশন ২০২২ সালের বিজয়ীদের সঙ্গে গত দুই বছরের বিজয়ীদেরও ডিসেম্বরের নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানাবে।

সেখানে ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের মূল্য ১ কোটি সুইডিশ ক্রোনারের (প্রায় ৯ লাখ ডলার) পাশাপাশি বিজয়ীদের হাতে একটি সনদ ও স্বর্ণপদক তুলে দেওয়া হবে।

বিষয়:নোবেল পুরস্কার ২০২২ পদার্থ বিজ্ঞান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…