কুড়িগ্রাম

সদ্য বিবাহিত তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

শিশুর মৃতদেহ পড়ে আছে, বিষাক্ত মিল্কশেকের কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুর মৃতদেহ পড়ে আছে, বিষাক্ত মিল্কশেকের কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে বাবার বাড়ি থেকে সদ্য বিবাহিত এক তরুণীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে রাতে ওই ইউনিয়ন ৩নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের বাবার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নিহত তরুণী রিংকি বেগম (২০) তেলিপাড়া গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। তার বাবা একজন এনজিওকর্মী।

পান্ডুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিবেশীরা জানায়, ৫ মাস আগে রিংকির বিয়ে হয় উলিপুরের মাঝবিল এলাকায়। স্বামী চট্টগ্রামে সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন। রিংকি ৪ দিন আগে বাবার বাড়িতে আসে। গতকাল রাতে বাড়িতে তার দাদি, দাদা, ভাই ও সে ছিল। অন্যন্যা দিন মেয়েটার সাথে তার মা একই ঘরে ঘুমালেও গত রাতে তার মা বাবার বাড়িতে থাকায় রিংকি একাই একটি ঘরে ছিল। সকালে ডাকাডাকি করে তার সাড়া না পাওয়া গেলে অন্য একটি দরজা দিয়ে ঢুকে মেয়েটির গলাকাটা লাশ দেখেতে পায় তার ছোট ভাই। এরপর চিৎকার করলে আশেপাশের লোকজন আসতে থাকে। মধ্যরাতে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে। গলায় একাধিক ছুরিকাঘাত রয়েছে।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…