করোনার নতুন ভ্যারিয়েন্ট বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিনের ছবি, তিনি বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট বাংলাদেশে মানুষের ওপর কোনো প্রভাব ফেলবে না, কারণ দেশের প্রায় ৯৮ ভা মানুষই ভ্যাকসিন গ্রহণ করেছে। তবে বিদেশিদের যাতায়াত বিষয়ে সকল বন্দরকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া করোনা সংক্রমিত দেশসমূহে যাতায়াতের ক্ষেত্রে সতকর্তা অবলম্বন সহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেন মন্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের নতুন ভবন উদ্বোধন এবং কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের পূর্নমিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সকল ধরণের পোর্টে বিদেশীদের আগমন উপলক্ষে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের দেশের ৯৮ ভাগ মানুষ ভ্যাক্সিনেটেড এবং সুরক্ষিত তাই চিন্তার কোনো কারণ নেই।






