চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জর্জিয়ার নতুন প্রেসিডেন্ট মিখেইল কেভলাশভিলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিক্ষোভে উত্তাল জর্জিয়ার প্রেসিডেন্ট হয়েছেন সাবেক ফুটবলার মিখেইল কেভলাশভিলি। শনিবার (১৪ ডিসেম্বর) তাকে এ পদের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

মিখেইল কাভেলাশভিলি রুশপন্থী বলেই পরিচিত। তার এই নিয়োগে খুশি নন পশ্চিমা-ঘেঁষা রাজনৈতিক নেতারা।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে রাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পক্ষে ১৭ দিনের টানা বিক্ষোভের মধ্যেই সাবেক ফুটবলার মিখেইল কেভলাশভিলি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন।

৫৩ বছর বয়সী কেভলাশভিলি ক্ষমতাসীন ‘জর্জিয়ান ড্রিম’ দলের এমপি ছিলেন। প্রেসিডেন্ট পদে একমাত্র প্রার্থী ছিলেন তিনি। শনিবার জর্জিয়ার ইলেক্টোরাল কলেজের ২২৫ সদস্যের মধ্যে ২২৪ জন তার পক্ষে ভোট দেন।

প্রধান ৪টি বিরোধী দল কেভলাশভিলির নির্বাচন বয়কট করেছে এবং দাবি করেছে অক্টোবরের নির্বাচনে জালিয়াতি হয়েছে। বিক্ষোভকারীরা শনিবার ভোর থেকে পার্লামেন্টের বাইরে জড়ো হন। জর্জিয়ার বিদায়ী প্রেসিডেন্ট সালোমে জুরাবিশভিলি কেভলাশভিলির নির্বাচনকে ‘প্রহসন’ বলে নিন্দা জানিয়েছেন এবং দাবি করেছেন তিনি দেশের শেষ বৈধ প্রতিষ্ঠানটির প্রতিনিধিত্ব করছেন।

Reneta

প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে প্রেসিডেন্টের বিরুদ্ধে জর্জিয়ার স্বার্থের ক্ষতি করার চেষ্টা করার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, যখন তার কার্যকাল ২৯ ডিসেম্বর শেষ হবে, তখন তাকে অবসর নিতে হবে। তাদের খুব শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে, তাই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কোনো অসুবিধা হবে না।

কাভেলাশভিলির ড্রিম পার্টি গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। এরপর থেকে জর্জিয়া অস্থিরতায় কাঁপছে। বিরোধীরা এ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে।

গত ২৮ নভেম্বর যখন সরকার ঘোষণা দেয়, তারা ২০২৮ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা স্থগিত রেখেছে, তখন আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয়। জর্জিয়ানদের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ ইউরোপীয় ইউনিয়নকে সমর্থন করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জর্জিয়ানতুন প্রেসিডেন্টমিখেইল কেভলাশভিলি
শেয়ারTweetPin

সর্বশেষ

তিস্তা পুনরুদ্ধার প্রকল্পে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে চীন

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

জুন ২৯, ২০২৬

প্রথম রাউন্ড শেষে চ্যানেল আই বিশ্বকাপ টিম কাকে চ্যাম্পিয়ন দেখছে?

জুন ২৯, ২০২৬

সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিক এখন ‘মাইকেল’

জুন ২৯, ২০২৬

তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT