সুষ্ঠু নির্বাচনে ইসি ও সরকারের দেওয়া বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখেই নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জাতীয় পার্টি, বলেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। বহিষ্কৃত নেতারা নির্বাচন করতে চেয়ে আবেদন করলে দলের চেয়ারম্যান সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। দাবি করেছেন, আসন ভাগাভাগি নিয়ে কারো সাথে আলোচনা করেনি জাতীয় পার্টি।






