চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ গঠনে খালেদা জিয়ার অবদান জাতি যুগ যুগ স্মরণ রাখবে: খন্দকার মোশাররফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A

দেশ গঠনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান এবং তার আপসহীন নীতি এ দেশের মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আজ ৫ জানুয়ারি সোমবার রাজধানীতে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত পুষ্পার্ঘ্য অর্পণ, সুরা ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ছিলেন দৃঢ় ও আপোষহীন এক নেতৃত্ব। দলের দুঃসময়ে তিনি বিএনপির হাল ধরেছিলেন এবং সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।

তিনি আরও বলেন, আজ বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। তার অভাব শুধু বিএনপি নয়, গোটা দেশই গভীরভাবে অনুভব করছে।

এসময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মানিত করেছে, যা ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খন্দকার মোশাররফ হোসেনখালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের অভিযোগ, শহীদ পরিবারে বিভেদ তৈরির চেষ্টা

জুলাই ১৭, ২০২৬

হুমায়ূন আহমেদের গল্পের শেষ নেই

জুলাই ১৭, ২০২৬

ইরানের বান্দার-ই খামির সেতুতে মার্কিন হামলার দাবি, নিহত ৭

জুলাই ১৭, ২০২৬

যার পরিচালিত ম্যাচে কখনও জেতেনি আর্জেন্টিনা, সেই ভিনচিচ ফাইনালের রেফারি

জুলাই ১৭, ২০২৬

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়, মেলেনি স্বীকৃতি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT