ইসরায়েল জানিয়েছে, গাজা ভূখণ্ডের মাটির নিচে জালের মতো ছড়িয়ে আছে হামাসের গোপন সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ ধ্বংস করার জন্যই মূলত গাজা উপত্যকায় একের পর এক আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে ইসরায়েল। গাজার বেসামরিক মানুষ তাদের লক্ষ্য নয়। হামাসের সবগুলো গোপন সুড়ঙ্গ ধ্বংস করলেই এই গোষ্ঠীকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে এমন ধারণা থেকেই গাজায় একটানা সামরিক অভিযান পরিচালনা করছে ইসরায়েল।







