২০২৩ সালে বেশি ডিলিট করা হয়েছে যে সোশ্যাল মিডিয়া অ্যাপ

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আইকন সমূহের ছবি, যেমন টুইটার, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, গুগল প্লাস, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টেলিগ্রাম, ভয়েস, স্কোয়ার, স্ন্যাপচ্যাট।. Channel i News – চ্যানেল আই নিউজ
২০২৩ সালে ব্যবহারকারীদের সবচাইতে সবচেয়ে বেশিবার ডিলিট করা সোশ্যাল মিডিয়া অ্যাপ নিয়ে সমীক্ষা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের টিআরজি ডেটা সেন্টার। আর তাদের এই সমীক্ষা থেকে বেরিয়ে এসেছে অবাক করা তথ্য।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের টিআরজি ডেটা সেন্টার সম্প্রতি ৯টি সোশ্যাল মিডিয়া অ্যাপকে বেছে নিয়ে তাদের মধ্য়ে কোন অ্যাপটি কতবার ‘হাউ টু ডিলিট’ সার্চ লিস্টে এসেছে, তার ওপর একটি সমীক্ষা চালিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে।
১২ মাসের তথ্য বিশ্লেষণ করে এই রিপোর্ট তৈরি করেছে টিআরজি ডেটা সেন্টার। তবে অবাক করার বিষয় হলো, এই তালিকার সবচেয়ে উপরে রয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রামের নাম। এই অ্যাপটি ‘হাউ টু ডিলিট মাই অ্যাকাউন্ট’ সার্চ লিস্টে সবচেয়ে বেশি বার এসেছে।
তরুণদের মধ্যে তুমুল জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাপেই নজরকাড়া সব ছবি, রিলস দেখতে পাওয়া যায়। আর তা থেকেই নাকি উঠে যাচ্ছে ব্যবহারকারীদের মন। ২০২৩ সালে প্রচুর মানুষ নিজেদের ফোন থেকে ডিলিট করেছেন ইনস্টাগ্রাম।






