চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারায় মোড়া মস্কো চলচ্চিত্র উৎসবের ৯০ বছর!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসব। এক নম্বরে আছে ভেনিস চলচ্চিত্র উৎসব। পৃথিবী খ্যাত মস্কো চলচ্চিত্র উৎসবের প্রথম আয়োজন হয়েছিল ১৯৩৫ সালে এবং ১৯৫৯ সাল থেকে এটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। ১৭ এপ্রিল শুরু হয়েছে উৎসবের ৪৭তম আসর। উৎসবে প্রতিযোগিতা বিভাগে এ বছর আছে বাংলাদেশের ছবি ‘মাস্তুল’।

এই দীর্ঘ সময়ে, বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বিখ্যাত অভিনেতা ও পরিচালকরা মস্কো সফর করেছেন। চলমান ৪৭তম মস্কো চলচ্চিত্র উৎসব উপলক্ষ্য নিচে সেই স্মরণীয় সফরগুলোর কিছু মুহূর্ত ছবির মাধ্যমে তুলে ধরেছে গেটওয়ে টু রাশিয়া…

ইতালীয় অভিনেত্রী জিনা লোলোব্রিজিদা ও প্রথম মহাকাশচারী ইউরি গাগারিন, ১৯৬১ সালের দ্বিতীয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

হলিউড অভিনেত্রী এলিজাবেথ টেইলর, দ্বিতীয় উৎসবের অতিথি হিসেবে, ১৯৬১।

ইতালীয় অভিনেত্রী জুলিয়েত্তা মাশিনা, পরিচালক ফেডেরিকো ফেলিনি ও বিশ্বের প্রথম নারী মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরেশকোভা, ১৯৬৩।

Reneta

ইতালীয় অভিনেত্রী সোফিয়া লরেন ও সোভিয়েত ইউনিয়নের জনপ্রিয় শিল্পী সেরগো জাকারিয়াদজে, ১৯৬৫।

হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো ও জার্মান অভিনেত্রী হান্না শিগুল্লা, ১৯৮৭।

অভিনেতা জ্যাক নিকোলসন ও লারা ফ্লিন বয়েল, রাশিয়ান পরিচালক নিকিতা মিখালকভের সঙ্গে, ২০০১।

পরিচালক কুয়েন্টিন ট্যারান্টিনো ও নিকিতা মিখালকভ, ২০০৪।

মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ, উৎসবের সমাপনী অনুষ্ঠানে, ২০০৪।

পরিচালক নিকিতা মিখালকভ ও অভিনেতা উইল স্মিথ, ২০০৮ সালের উদ্বোধনী অনুষ্ঠানে।

নিকিতা মিখালকভ ও অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি, ২০০৯ সালের উদ্বোধনী অনুষ্ঠানে।

অভিনেতা জন মালকোভিচ, ‘ট্রান্সফর্মারস: ডার্ক অব দ্য মুন’ সিনেমার প্রিমিয়ারে, ২০১১।

নিকিতা মিখালকভ ও ব্র্যাড পিট, ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ সিনেমার প্রিমিয়ারে, ২০১৩।

৩৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারকমণ্ডলী: পরিচালক আলেক্সেই ফেডোরচেঙ্কো, প্রযোজক ফের্নান্দো সোকোলোভিচ, অভিনেত্রী জ্যাকলিন বিসেট, মূল প্রতিযোগিতার প্রধান বিচারক ফরাসি পরিচালক জ্যাঁ-জ্যাক আনো ও চিত্রনাট্যকার ফ্রেড ব্রেইনার্সডর্ফার, ২০১৫।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মস্কোমস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

‘মেসি ঠিক আছে, খেলবে’

জুলাই ৭, ২০২৬

ঢাকার আকাশের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক সংসদ ভবন

জুলাই ৭, ২০২৬

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT