পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে
মসজিদে মুসল্লিরা পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য অপেক্ষা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বছর ঘুরে রহমত, মাগফেরাত আর নাজাতের সওগাত নিয়ে আবার এলো মাহে রমজান। শুরু হলো সংযম আর সাধনার মাস। রাতে তারাবির নামাজ পড়ার পর ভোরে সেহ্রি খেয়ে মঙ্গলবার প্রথম রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিমরা। পবিত্র রমজানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






