আজ পহেলা শ্রাবণ, বাংলাদেশের বাংলা বর্ষপঞ্জি অনুযায়ি শ্রাবণ মাসের প্রথম দিন। কিন্তু সৌরজগতের হিসাব নিকাশ আর লোকনাথ পঞ্জিকা মতে আজও আষাঢ় মাস। অর্থ্যাৎ ৩২শে আষাঢ়। ১৯৮৮ সালের আগে আষাঢ়-শ্রাবণ দুই মাস গণনা করা হত বত্রিশ দিনে। ভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ’র কমিশনের সিদ্ধান্ত অনুযায়ি বর্তমানে বাংলাদেশে, বাংলা মাসগুলো ২৯ থেকে ৩১দিনে গণনা করা হয়। তবে, লোকনাথ পঞ্জিকা মতে এখনও এই দুই মাস ৩২ দিন। যার পেছনে রয়েছে মহাকাশ ও সৌরজগতের কিছু প্রচলিত নিয়ম।






