চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান্তজীউ মন্দিরে শুরু মাসব্যাপী রাসমেলা

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৪:৩৭ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
কান্তজীউ মন্দিরে রাসমেলার আলোকসজ্জা ও দর্শনার্থীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস উৎসবের মধ্যদিয়ে শুরু হয়েছে দিনাজপুরে প্রাচীন কান্তজীউ মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাসমেলা। রাস পূজা ও ঐতিহ্যবাহী চরক পূজার আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে মাসব্যাপী সনাতন সম্প্রদায়ের ভক্তদের পূজা অর্চনা ও ধর্মীয় মেলা।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হওয়া এ মেলায় হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীর ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাতভর মন্দিরের চারদিকে ভজন, কীর্তন আর ধর্মীয় সঙ্গীতের ধ্বনিতে অন্যরকম এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আড়াইশ বছরের পুরোনো এই উৎসবকে কেন্দ্র করে দর্শনার্থীর আগম ঘটেছে।

ভারত থেকে আসা জয়ন্ত কুমার ও প্রমতি বালা দম্পতি এসেছেন এই রাস উৎসবে। গত তিন বছর পর তারা এসেছেন এই উৎসবে। এনিয়ে পঞ্চম বার তারা এলেন এই তীর্থ উৎসবে।

জয়ন্ত কুমার জানালেন, এই উৎসবে অংশগ্রহণ করতে পেরে ধর্মীয় পূর্ণতা লাভের পাশাপাশি মন থেকে আনন্দ উপভোগ করেন। তিন বছর আগে তিনি তার ভাই মোহন্ত কুমারসহ এসেছিলেন। উৎসবে অংশ গ্রহণের পাশাপাশি তারা আত্মীয় বাড়িতে দেখা করে যাবেন।

বগুড়া থেকে আসা প্রফুল্ল চন্দ্র প্রদীপ জানালেন, শুধু ধর্মীয় পূর্ণতা নয়, এ উৎসবে এসে অনেকের সাথে দেখা-সাক্ষাত হয়। ভারত থেকে আসা অনেক আত্মীয়-স্বজনের সান্নিধ্য পাওয়া যায়। এতে প্রশান্তি মেলে।

মেলার আয়োজনে রয়েছে রাজ দোবোত্তর এস্টেট। দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ জানান, প্রতি বছর রাস পূর্ণিমার রাতে রাধা-কৃষ্ণের রাস উৎসব উপলক্ষে কান্তজীউ মন্দির প্রাঙ্গণে বসে এই রাসমেলা।

Reneta

কান্তজীউ মন্দিরের রাসমেলা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য প্রশাসনের সহায়তায় সার্বিক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুররাস উৎসবরাসমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

‘সুবহানাল্লাহ’-যে শব্দটি হাজার বছরের ইতিহাস বহন করে

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি বক্তব্য

জুলাই ২৯, ২০২৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে, চলছে উদ্ধার অভিযান

জুলাই ২৯, ২০২৬

পরীবাগের ‘মধ্যরাতের ভিডিও’ নিয়ে ডাকসু নেতা জুবায়ের যা বললেন

জুলাই ২৯, ২০২৬

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT