চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেবী কালী’র ছবি পোস্ট বিষয়ে ক্ষমা চাইলেন ইউক্রেনের মন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ০২, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা টুইটারে ‘দেবী কালী’র বিকৃত ছবি পোস্ট করা নিয়ে ক্ষমা চেয়েছেন।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে প্রকাশ, কালীর ছবি পোস্ট করার পর বিতর্কের সৃষ্টি হলে এমিন টুইটারে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন।

টুইটে এমিন লেখেন, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের একটি টুইটে দেবী কালীকে বিকৃতভাবে দেখানো হয়েছিল। সেই টুইটের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ইউক্রেন ও এদেশের প্রতিটি মানুষ ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে এবং আমাদের প্রতি ভারতের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।

তিনি বলেন, ওই ছবিটি ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে।

এর আগে,রোববার টুইটারে একটি স্ক্রিনশট ভাইরাল হয়। তাতে দেখা গিয়েছে বিস্ফোরণের সঙ্গে মিল রেখে দেবী কালীর একটি ছবি পোস্ট করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একদিকে মেঘের ছবি, অন্যদিকে দেবী কালীর বিকৃত ছবি পোস্ট করা হয়। যা অত্যন্ত অবমাননাকর বলে জানান ভারতীয়রা।

Reneta

একাধিক রিপোর্ট অনুযায়ী, কিছুক্ষণ পরেই ওই ছবিটি মুছে দেওয়া হয়। ততক্ষণে অবশ্য ভাইরাল হয়ে যায় স্ক্রিনশট।

একজন টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন, জঘন্য! ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয় মা কালীকে অবমাননাকর ভঙ্গিতে চিত্রিত করছে। এটি শিল্পের কাজ নয়। আমাদের বিশ্বাস তামাশার বিষয় নয়। এটি নামিয়ে নিন এবং ক্ষমা চান।

অন্য একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, ১৪০ কোটি ভারতীয়দের অনুভূতিতে আঘাত করা ঠিক নয়। দয়া করে এটি সরিয়ে দিন।

এমিন সম্প্রতি ভারত সফর করেছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর ছিল এটি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টুইট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT