আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের পর বাইডেনের টুইট

ভারত ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

নরেন্দ্র মোদী ও জো বাইডেনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ, দুই নেতা হাত মেলাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের পর দুই দেশের সম্পর্ক নিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টুইটে বাইডেন বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব সারা বিশ্বের ভালোর জন্য একটি শক্তি এবং টেকসই সম্পর্ক সৃষ্টি করবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার (২৫ জুন) নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের উপর এক টুইটে বাইডেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বন্ধুত্ব বিশ্বের সবচেয়ে পরিণতিমূলক বন্ধন।

বাইডেন তার টুইটে বলেন, যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বন্ধুত্ব বিশ্বের সবচেয়ে পরিণতিমূলক। এই বন্ধুত্ব আগের চেয়ে আরও শক্তিশালী, ঘনিষ্ঠ এবং আরও গতিশীল হয়েছে।

বাইডেনের টুইটে সাড়া দিয়ে নরেন্দ্র মোদী তার টুইট শেয়ার করে বলেছেন, আমি আপনার কথার সাথে সম্পূর্ণ একমত। আমাদের দুই দেশর মধ্যে বন্ধুত্ব বৈশ্বিক ভাবে ভালো কিছুর সৃষ্টি হবে। আমার সাম্প্রতিক সফর আমাদের মাটির বন্ধনকে আরও মজবুত করবে।

গত ২০ জুন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই ধারাবাহিকতায় ২১ জুন নবম আন্তর্জাতিক যোগ দিবস স্মরণে জাতিসংঘ সদর দপ্তরে একটি ঐতিহাসিক অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছিলেন।

এর পর ওয়াশিংটন ডিসিতে, রাষ্ট্রপতি বাইডেন তাকে হোয়াইট হাউসে লাল গালিচায় অভ্যর্থনা জানান। ২২ জুন এই দুই নেতা একটি ঐতিহাসিক শীর্ষ বৈঠক করেন, তারপরে মার্কিন কংগ্রেসে নরেন্দ্র মোদীর ভাষণ এবং তার সম্মানে হোয়াইট হাউসে একটি রাষ্ট্রীয় নৈশভোজ আয়োজন করা হয়।

তাদের বৈঠকে প্রতিরক্ষা, মহাকাশ এবং বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য বেশ কয়েকটি বড় চুক্তি নিয়ে আলোচনা হয়।

বিষয়:জো বাইডেন টুইট নরেন্দ্র মোদী ভারত-যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…