চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সফলতায় অভিনেত্রীর পাকিস্তানকে খোঁচা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৩
বিনোদন
A A

চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-৩। চাঁদ অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চীনের পরে চাঁদে অবতরণের চতুর্থ দেশ হিসেবে ভারত নিজের নাম লিখিয়েছে। ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে নানান আলোচনা।

ভারতের এই সফলতায় শোবিজ দুনিয়ার মানুষেরাও অভিনন্দন জানাচ্ছেন। তেমনি একজন পাকিস্তানের সুপরিচিত মডেল ও অভিনেত্রী শেহার শিনওয়ানি। চাঁদে ‘চন্দ্রযান-৩’ এর সফল অবতরণের পর তিনিও অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে নিজ দেশ পাকিস্তানের ভঙ্গুর অবস্থার কথাও অকপটে জানিয়েছেন এক টুইটে!

টুইটে ভারতের ইসরোকে শুভেচ্ছা জানান এই নায়িকা। একই সঙ্গে নিজ দেশ পাকিস্তানের বর্তমান অবস্থা জানিয়েও হতাশা প্রকাশ করতে দেখা যায় এই অভিনেত্রীকে। তার মতে ভারত যে কাজ এখন করে দেখাল পাকিস্তানের সেই কাজ করতে আরও বেশ কয়েক দশক লেগে যাবে!

শেহার শিনওয়ানি তার টুইটে এদিন লেখেন, ‘চন্দ্রযান ৩ -এর মাধ্যমে স্পেস রিসার্চে ইতিহাস গড়ার জন্য ভারতকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পাকিস্তান এবং ভারতের মধ্যে সমস্ত কিছুতেই গ্যাপ এত বেড়ে গিয়েছে যে আজ ভারত যেখানে সেখানে পাকিস্তানে পৌঁছুতে কয়েক দশক লেগে যাবে। তবে এটার জন্য অন্য কেউ নয়, আমরা নিজেরাই দায়ী।’

এই মডেল ও অভিনেত্রী টুইটে আরও লেখেন,‘আজ যখন ভারত এই উচ্চতায় পৌঁছে গিয়েছে তখন আমরা নিজ দেশে আইনশৃঙ্ক্ষলা সামলাতে হিমশিম খাচ্ছি। লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। ভারত আর আমাদের মধ্যে যে গ্যাপ তৈরি হয়েছিল সেটা আজ এমন আকার নিয়েছে যে সেটা আর কখনই পূরণ হবে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরোচন্দ্রযানটুইটপাকিস্তানভারতমহাকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT