বিনোদন

ইসরায়েলের পক্ষের পোস্টে ‘লাইক’ নিয়ে তুলকালাম কাণ্ড!

আত্মবিশ্বাসী যুবক চেহারা, নৈমিত্তিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নৈমিত্তিক পোশাক পরা যুবক একটি কালো চেয়ারে বসে আত্মবিশ্বাসী ভঙ্গিতে তাকাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইসরায়েলের পক্ষে করা একটি টুইটে লাইক দিয়ে বিতর্কের মুখ পড়েছেন এরিক ন্যাম। সমালোচনার মুখে পড়ে নিজের অবস্থান পরিষ্কার করে একটি টুইট করেছেন তিনি।

লিখেছেন, ‘৭ অক্টোবর আমি একটি পোস্টে লাইক দিয়েছি যেটা আমি ভেবেছিলাম সহিংসতা বিরোধী, ঘৃণা বিরোধী। আমার সেই লাইককে ঘিরে তুলকালাম কাণ্ড হয়ে গেছে, হয়েছে খবরের শিরোনাম। বিষয়টি আমার মতো মানবতাবাদী, শান্তির পক্ষে, ভালবাসা ও সমতার পক্ষে থাকা ব্যক্তির জন্য অবাক করার মতো।’

তিনি আরও লিখেছেন, ‘এরপর থেকেই আমি হুমকি পাওয়া শুরু করি কুয়ালালামপুরের শো নিয়ে। আমার মন ভেঙে গেছে ফিলিস্তিনি ও ইসরায়েলি পরিবারগুলোর জন্য যারা অপূরণীয় ক্ষতি ও সহিংসতার শিকার হচ্ছে। তাদের কষ্ট ও ভোগান্তি বলে বোঝানো সম্ভব নয়, আমি প্রতিদিনই তাদের শান্তি ও নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’

এরিক যেই পোস্টটিতে লাইক করেছেন সেখানে লেখা ছিল, ‘ইসরায়েল এবং সারা বিশ্বের ইহুদিদের সুরক্ষার জন্য আহ্বান জানানোর সাথে সাথে ফিলিস্তিনদের প্রতি ইসরায়েলি সরকারের আচরণের বিরোধিতা করা একেবারেই যুক্তিসঙ্গত এবং যৌক্তিক।’

এরিক ন্যামের ভক্তরা বিভক্ত হয়ে গেছেন। এক ভক্ত লিখেছেন, ‘তাকে আনফলো করে দেব এবং তার গান স্ট্রিম করবো না। ইহুদিদের পক্ষের কাউকে সমর্থন করি না।’ আরেকজন লিখেছেন, ‘কী করলেন এরিক ন্যাম! আমি হতাশ।’

তবে কেউ কেউ পক্ষেও কথা বলছেন। এক ভক্ত লিখেছেন, ‘তিনি আসলে যুদ্ধের পক্ষে নন। তিনি নিরীহ ইসরায়েলিদের আঘাতের বিপক্ষে।’

বিষয়:ইসরায়েল এরিক টুইট শিরোনাম সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…