পরিবেশ

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

ঢাকার একটি আধুনিক টেলিভিশন কেন্দ্রের বহুতল ভবন ও টেলিস্কোপের মতো ডিশ আনুষঙ্গিক।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার একটি টেলিভিশন কেন্দ্রের বহুতল ভবন ও টেলিস্কোপের মতো ডিশ আনুষঙ্গিক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ৩ দিন (৭২ ঘণ্টা) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববার (১৯ জানুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা বার্তা শীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…