চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্পোরেট দুনিয়ার কাছে সংবাদমাধ্যম বন্দী হয়ে গেছে: মাহমুদুর রহমান

মেরিনা লাভলীমেরিনা লাভলী
৯:২৩ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, রংপুর
A A

দৈনিক আমার দেশের সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমান বলেছেন, কর্পোরেট দুনিয়ার কাছে সংবাদ মাধ্যম বন্দী হয়ে গেছে। কালো টাকার মালিক, ব্যবসায়ী কিংবা রাজনীতিবীদ তাদের দুর্নীতিকে জায়েজ করার জন্য মিডিয়াকে ব্যবহার করেছে। তাদের ব্যবসায়িক স্বার্থ দেখা ও সমর্থন দেওয়ার জন্য সংবাদমাধ্যম ব্যবহৃত হয়ে আসছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে রংপুর রিপোর্টাস ক্লাব মিলনায়তনে ‘বিপ্লবোত্তর বাংলাদেশে কেমন সংবাদমাধ্যম চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, কর্পোরেট শৃঙ্খল থেকে এখনও মিডিয়া মুক্ত হয়নি। যতদিন পর্যন্ত এটি হবে না, ততদিন পর্যন্ত সংবাদমাধ্যম মন খুলে লিখতে পারবে না। কারণ মিডিয়া মালিকরা তাদের নানা ধরনের স্বার্থের জন্য এটি হতে দেবে না।

তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সংবাদমাধ্যম দায় এড়াতে পারে না। সংবাদ সম্মেলনের নামে সার্কাস দেখতাম। তথাকথিত সম্পাদকরা গিয়ে যে ভাষায় কথা বলতেন, তা আমরা অবাক হয়ে শুনতাম। এমন মেরুদণ্ডহীন সম্পাদক পত্রিকা-টিভির সম্পাদক কিভাবে হয় তা দেশের সাধারণ মানুষের প্রশ্ন।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমার দেশের বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, পরিচালক শাকিল ওয়াহেদ, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কর্পোরেট দুনিয়ারংপুর সাংবাদিক ইউনিয়নসম্পাদক মাহমুদুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিকেটে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করছেন ইব্রাহিম

মে ১৪, ২০২৬

ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে আরাঘচি

মে ১৪, ২০২৬

‘দেশের তরুণদের কর্মসংস্থান হতে পারে পর্যটন খাত’

মে ১৪, ২০২৬
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, ছবি: সংগ্রহীত।

দিল্লিতে জ্বালানি সাশ্রয়ে নতুন উদ্যোগ: সপ্তাহে ২ দিন বাসা থেকে কাজ

মে ১৪, ২০২৬

বিশ্বকাপের বাকি ২৮ দিন: যে স্টেডিয়ামগুলোয় গড়াবে আসর

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT