বাংলাদেশ

মঙ্গল শোভাযাত্রা এবার ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

বৈঠকে উপস্থিত বিভিন্ন ব্যক্তি, আলোচনা ও পরিকল্পনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে উপস্থিত বিভিন্ন ব্যক্তি, আলোচনা ও পরিকল্পনা চলছে, যা বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রার অংশ হতে পারে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন ‘মঙ্গল শোভযাত্রা’ নামটি এবারের আয়োজনে থাকবে না। ‘মঙ্গল’ বাদ দিয়ে শোভাযাত্রার নামকরণ করা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

আজ ১১ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম শুক্রবার সংবাদ সম্মেলন করে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ঘোষণা দিয়ে বলেন, সকলকে সঙ্গে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হবে।

তিনি আরও জানান, এবারের মঙ্গল শোভাযাত্রার নামকরন নতুন করে করা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এবারের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান’।

গত ২৩ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বিষয়:মঙ্গল শোভাযাত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…