বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। সকাল থেকেই কার্যালয়টির মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। তবে কে বা কারা তালা লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সিআইডি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনে ‘ক্রাইম সিন’ ফিতা দিয়ে ঘিরে দিয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশেও অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা গেছে।
এছাড়া, বিএনপি’র কার্যালয়ে সকালে থেকে কোনো নেতাকর্মীকেও আসতে দেখা যায়নি।
এর আগে, গতকাল মঙ্গলবার ১৬ জুলাই রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ।








