অপরাধ

সুপারশপে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযান

সন্ত্রাসী গ্রেপ্তার, দুইজন সশস্ত্র ব্যক্তি ও একজন সাধারণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাসী গ্রেপ্তার, দুইজন সশস্ত্র ব্যক্তি ও একজন সাধারণ ব্যক্তি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামির নাম মো. আসলাম ওরফে রুবেল ওরফে আলম (৩২)। শনিবার রাতে র‍্যাব-২ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, মোহাম্মদপুরের বছিলা হাউজিংয়ের মিনি সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতির একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় সেনাবাহিনী ও র‍্যাব-২ এর যৌথ বাহিনীর অভিযানে প্রধান আসামি মো. আসলামকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সম্প্রতি বছিলায় একটি মিনি সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কয়েকজন চাপাতি হাতে সুপারশপে থাকা দুজনকে জিম্মি করে ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে পালিয়ে যায়।

বিষয়:যৌথ বাহিনীর অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…