কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

ধোঁয়ায় ঢাকা কিশোরগঞ্জের নিকলীতে তাপমাত্রা কমে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। রোববার (২৮ ডিসেম্বর) সকালে হাওর অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

এদিন বেলা সাড়ে ১১টায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এদিন সারাদেশের মধ্যে নিকলীতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববারের তুলনায় আগামীকাল সোমবার শীতের তীব্রতা সামান্য বাড়তে পারে। জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসজুড়েই শীতের প্রভাব থাকবে এবং শীতের অনুভূতি কমার সম্ভাবনা নেই।

এতে করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

নিকলী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম মাছুম এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়:আবহাওয়া কিশোরগঞ্জ নিক লি পূর্বাভাস সর্বনিম্ন তাপমাত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…