চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ ভেঙে নতুন নির্বাচনের আহ্বান বাম গণতান্ত্রিক জোটের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

৭ জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

নেতারা বলেছেন, এখনও সময় আছে, বর্তমান সংসদ ভেঙে দিয়ে সকল দলের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ তদারকি সরকার গঠন করে নতুন তফসিল ঘোষণার উদ্যোগ নিন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর পল্টনে সিপিবি অফিসের মুক্তি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোট নেতারা এ আহ্বান জানান।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের দিন বাম গণতান্ত্রিক জোটের কোনো কর্মসূচি দেয়ার পরিকল্পনা নেই। তবে পরিস্থিতি বুঝে বাম গণতান্ত্রিক জোট পদক্ষেপ নেবে।

বিএনপির নির্বাচন বর্জন করলেও কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে বিভিন্ন জেলা উপজেলায় বিএনপির কর্মীরা নির্বাচনে কোনো না কোনো পক্ষ নিয়েছে, এ ব্যাপারে তার মতামত জানতে চাইলে সিপিবি সাধারণ সম্পাদক বলেন, আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই। যদি এটা করে থাকে তাহলে জনগণ তাদের জবাব দেবে।

সংবাদ সম্মেলনে বাম গণতান্ত্রিক জোট দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে। এসময় নেতারা নির্বাচনের প্রার্থীদের সরকারের নির্লজ্জ এই প্রহসনের নির্বাচনের ভাগীদার হওয়া থেকে বিরত থাকা, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান না নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করার অনুরোধ জানান।

Reneta

এছাড়া নেতারা বলেন, সরকারের একতরফা প্রহসনের নির্বাচন বর্জন করে অপরকে নির্বাচন বর্জন করতে বলুন এবং গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রামে এগিয়ে আসুন।

নেতারা আইন শৃঙ্খলাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান আমাদের মতপ্রকাশের স্বাধীনতা সংরক্ষণ করে। তাই নির্বাচনকে ঘিরে বিরোধী মত দমনের পথ থেকে সরে আসুন। দমন-পীড়ন, সংঘাত বন্ধ করুন। দলমত নির্বিশেষে সবার মত প্রকাশ ও সংগঠিত হওয়ার অধিকারে নিশ্চিত করতে দায়িত্ব পালন করুন।

নেতারা বলেন, সচেতন দেশবাসীকে এগিয়ে এসে নিজের স্বার্থ রক্ষায় কণ্ঠ সোচ্চার করতে হবে। নিজেদের দাবিতে গণআন্দোলন, সংগ্রাম গড়ে তুলতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচনের আহ্বানবাম গণতান্ত্রিক জোটসংসদ ভেঙে
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT