চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারপতিদের ক্রিকেট খেলা দেখে আনন্দে মাতলেন আইনজীবী-দর্শক

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১০:৫৫ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৪
আদালত
A A
বিচারপতিদের ক্রিকেট খেলা দেখছেন আইনজীবী ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধন উপলক্ষে প্রীতি ম্যাচ খেলতে দুই দলে ভাগ হয়ে মাঠে নামেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

আট ওভারের আনন্দঘন এই ক্রিকেট ম্যাচে “ন্যাচারাল জাস্টিস” টিমকে ৫ রানে হারিয়ে বিজয় ছিনিয়ে নেন ৬২ রান করা টিম “ডিভাইন জাস্টিস”। বিচারপতিদের ব্যতিক্রমী এই ক্রিকেট খেলা দেখে আনন্দে মাতেন উপস্থিত আইনজীবীসহ দর্শকরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচে ডিভাইন জাস্টিস টিমের নেতৃত্ব দেন বিচারপতি মামনুন রহমান। অপরদিকে ন্যাচারাল জাস্টিস টিমের নেতৃত্ব দেন বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার। খেলা শেষে প্রত্যেক খেলোয়াড় বিচারপতিকে ক্রেস্ট ও গিফট তুলে দেয়া হয়।

Banglabid

বিচারপতিদের নিয়ে গড়া দুদলের খেলোয়াড়দের তালিকায় ছিলেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর,  বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি মো. বদরুজ্জামান, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি আলী রেজা, বিচারপতি মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি একেএম রবিউল হাসান। এছাড়া খেলার মাঠে উপস্থিত থেকে সহকর্মী বিচারপতিদের উৎসাহ দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আহমেদ সোহেল। আইনজীবী ও সাধারণ দর্শকে পূর্ণ এই ক্রিকেট ম্যাচের আম্পায়ারিং করেন বিসিবির তালিকাভুক্ত আম্পায়াররা। আর ম্যাচটি পরিচালনায় ছিলেন ব্যারিস্টার মুনতাসীর উদ্দিন আহমেদ।

Reneta

 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রিমিয়ার ক্রিকেট লিগ-২০২৪ এর উদ্বোধন করেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম। এসময় উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সহ-সভাপতি জেসমিন সুলতানা, সম্পাদক অ্যাডভোকেট আবদুন নূর দুলালসহ সুপ্রিম কোর্টের নবীন-প্রবীণ আইনজীবীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীক্রিকেটবিচারপতিসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার্ক বললেন ‘তুমি বাংলাদেশে নেই’, মিরাজ বললেন ‘দেখিনি’, এগিয়ে এলেন আম্পায়ার

আগস্ট ১৪, ২০২৬

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT