আন্তর্জাতিক

দিল্লীর কোর্টে আইনজীবীর গুলি

দিল্লীর কোর্টে আইনজীবীর গুলির ঘটনা, বেশ কিছু মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লীর কোর্টে আইনজীবীর গুলির ঘটনা, বেশ কিছু মানুষ উপস্থিত, ঘটনাস্থলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইনজীবীদের দুই গ্রুপের সংঘর্ষে আদালত প্রাঙ্গণে গুলি চালানোর অভিযোগ উঠেছে আইনজীবীর বিরুদ্ধে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছে পুলিশ।

বুধবার ৫ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, এ দিন দুপুর ১টা ৩৫ মিনিটে দিল্লির তিস হাজারি কোর্টের পশ্চিম উইংয়ে এই ঘটনা ঘটে।

দিল্লি উত্তরের ডেপুটি পুলিশ কমিশনার সাগর সিংহ কলসি জানান, তিস হাজারি কোর্টে আইনজীবীদের দু’গ্রুপের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে শূন্যে গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে। এতে আদালতের কর্মীরাও জড়িত ছিলেন। সবজি মাণ্ডি থানার অন্তর্ভুক্ত ওই এলাকা, ঘটনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, আইনজীবীর পোশাক পরে একজন শূন্যে গুলি চালাচ্ছেন। অন্য একজন পাথর ছুঁড়ছেন। তিনিও আইনজীবীর পোশাকে ছিলেন।

স্থানীয় এক সংবাদমাধ্যম সূত্রে আনন্দবাজার জানায়, অভিযুক্ত ওই ব্যক্তি আদালতের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মণীশ শর্মা। চেম্বার এবং পার্কিংয়ের জায়গা নিয়ে সচিব অতুল শর্মার সাথে ঝগড়া হয় মণীশের। তার কারণে গুলি চালানোর অভিযোগ।

তিস হাজারি ঘটনার তীব্র নিন্দা জানান দিল্লি বার কাউন্সিলের চেয়ারম্যান কেকে মেনন। তিনি বলেন, ‘এই ঘটনার তদন্ত হবে। যে অস্ত্র থেকে গুলি ছোঁড়া হয়েছে, তার লাইসেন্স রয়েছে কি না, খতিয়ে দেখা হবে। অস্ত্রের লাইসেন্স থাকলেও কোন আইনজীবী আদালতে বা তার আশপাশে তা ব্যবহার করতে পারেন না।’

বিষয়:ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…