চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহসানের শেষ কনসার্ট, নাকি শেষ ট্যুর?

তাহসান খানের মেলবোর্ন কনসার্টে চমকপ্রদ ঘোষণা, সংগীত ক্যারিয়ার গুটিয়ে নেওয়ার ইঙ্গিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
তাহসান কনসার্টে পারফর্ম করছেন, দর্শকরা উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় সংগীত সফরে থাকা জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান মেলবোর্ন কনসার্টে ভক্তদের উদ্দেশে চমকপ্রদ বক্তব্য দিয়েছেন।

২০ সেপ্টেম্বরের এই কনসার্টের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে সংগীত ক্যারিয়ার ধীরে ধীরে গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিতে শোনা যায়।

শনিবার (২০ সেপ্টেম্বর) মেলবোর্নে তাহসান

হলভর্তি দর্শকের উদ্দেশে তাহসানকে কিছুটা মজারছলেই বলতে শোনা যায়,“সারা জীবন কি এরকম স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করা যাবে! দাঁড়ি দেখছেন! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি স্টেজে দাঁড়িয়ে এরকম (হাত প্রসারিত করার ভঙ্গি) ‘দূরে তুমি দাঁড়িয়ে…’ করি, এটা কেমন হয়!”

তিনি জানান, নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন এবং এখন আর কোনো প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে না।

তাহসান পিয়ানো বাজাচ্ছেন, শেষ কনসার্টের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্টে অংশ নিয়েছেন তাহসান

তবে ভক্তদের আশ্বস্ত করে তিনি বলেন,“অনেক জায়গায় লেখা হচ্ছে, এটা আমার শেষ কনসার্ট। কিন্তু এমন নয়। এটা লাস্ট কনসার্ট নয়, লাস্ট ট্যুর। তবে আস্তে আস্তে হয়তো মিউজিক ক্যারিয়ারটার ইতি টানবো।”

সংগীত পরিবেশনের ফাঁকে তিনি যোগ করেন, অভিনয় থেকে তিনি কয়েক বছর ধরেই দূরে আছেন। এবার গান থেকেও দূরে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ভক্তদের উদ্দেশে তাহসান বলেন,“আজকের রাতটা স্মরণীয় করে রাখি, কারণ আর হয়তো এমন ট্যুরে আসা হবে না। আমি আপনাদের মিস করবো।”

সম্প্রতি অস্ট্রেলিয়া কনসার্টে তাহসান
Reneta

১৯৯৮ সালে বন্ধুদের সঙ্গে ব্যান্ড গঠনের মাধ্যমে সংগীতে পথচলা শুরু করেন তাহসান। তবে ব্যান্ড ‘ব্ল্যাক’ এর মাধ্যমে তার পেশাদার সংগীতজীবন শুরু হয় আরো দুই বছর পর। সেখান থেকে হিসাব করলে সংগীতে তাহসানের পথচলার ২৫ বছর পূর্ণ হলো এ বছর!

২০০৪ সালে একক ক্যারিয়ারে মনোনিবেশ করেন তিনি। দুই দশকেরও বেশি সময়ে সাতটি একক অ্যালবামসহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন ভক্তদের। ২৫ বছর পূর্তি উদযাপন করতেই এবারের এই অস্ট্রেলিয়া ট্যুরে যান দেশের এই তারকা শিল্পী। সূচি অনুযায়ি আগামি ২৭ সেপ্টেম্বর পার্থে কনসার্ট দিয়ে শেষ হবে অস্ট্রেলিয়া সফর!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টগানট্যুরতাহসানতাহসান খানমেয়েলাস্ট কনসার্টলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT