চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোলাকিয়ায় বৃহত্তম ঈদ জামাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
শোলাকিয়ায় বৃহত্তম ঈদ জামাতের জন্য মুসল্লিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় অনুষ্ঠিত হল উপমহাদেশের সবচেয়ে বড় ঈদুল ফিতর জামাত। বৃহত্তম এ ঈদ জামাতে মুসল্লিরা দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া করেন।

সোমবার বেলা ১০টার পরপরই শোলাকিয়ার ঈদুল ফিতরের ১৯৮তম জামাতে নামাজ আদায়ের আহ্বান জানান বৃহত্তম ঈদ জামাতটির ঈমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। শতবছরের ঐতিহ্যের ধারায় এবারও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা শোলাকিয়ার জামাতে ঈদের নামাজ আদায়ে শরিক হন।

সময়ের সঙ্গে দূর-দূরান্ত থেকে মুসল্লিদের জমায়েতে বিশাল মাঠ জনসমুদ্র হয়ে ওঠে। বেশ কয়েকটি নিরাপত্তা তল্লাশি পার হয়ে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মাঠের জামাতে শরিক হন। ঐতিহ্যের অংশ হিসেবে পরপর কয়েকটি ফাঁকা গুলির মাধ্যমে মুসল্লিদের জামাতে শরিক হওয়ার আমন্ত্রণ জানানো হয়।

মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তা, ফাঁকা জায়গা, বাড়ি, বাড়ির ছাদে মুসল্লিরা দাঁড়িয়ে পড়েন নামাজের অপেক্ষায়। দীর্ঘদিন পর আবার মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ঈমামতিতে শুরু হয় ঐতিহাসিক শোলাকিয়ায় উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত।

শতবছর আগে একসাথে সোয়া লাখ মুসল্লির নামাজ আদায়ের কারণে ঐতিহাসিক এ মাঠের নাম হয় সোয়ালাখিয়া। কালের বিবর্তনে এখন তা শোলাকিয়া মাঠ। নামাজ শেষে মুসল্লিদের জন্য দিকনির্দেশনামূলক খুতবা পাঠ করেন মুফতি সাইফুল্লাহ। এরপর শুরু হয় কাঙ্ক্ষিত মোনাজাত। লাখ লাখ মুসল্লি অংশ নেন মোনাজাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ জামাতশোলাকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ছাগলকাণ্ডে’ আলোচিত সেই মতিউর রহমানের বিচার বিষয়ে যা জানা গেল

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিরোধীদল হুমকি-ধামকি দিয়ে স্বৈরাচারের ভাষায় কথা বলছে’

আগস্ট ৩, ২০২৬

‘পথহারা মন’-কে কেন ‘বছরের সেরা নাটক’ বলছেন দর্শক?

আগস্ট ৩, ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও সুরক্ষায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলার অনুদান

আগস্ট ৩, ২০২৬

অস্ট্রেলিয়ায় ‘ভালো সুযোগ-সুবিধায় ভালো প্রস্তুতি’ বাংলাদেশের

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT