বিনোদন

শাহরুখ-সালমানদের জন্য ডুবছে বলিউড!

‘দ্য কাশ্মির ফাইলস’ নির্মাতার টুইট নিয়ে সরব খান ভক্তরা...

ব্লগার ও অভিনেতাদের ছবি, যারা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্লগার ও দুইজন অভিনেতার ছবি, যারা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডকে প্রায় সময় কটাক্ষ করেন সমালোচিত সিনেমা ‘দ্য কাশ্মির ফাইলস’ এর নির্মাতা বিবেক অগ্নিহোত্রি। এবার শাহরুখ খান ও সালমান খানকে ইঙ্গিত করে কটাক্ষ করলেন।

বৃহস্পতিবার বিবিসি নিউজ এর একটি লিঙ্ক রিটুইট করেন বিবেক। বিবিসির নিউজটি ছিলো শাহরুখ খানকে নিয়ে। কেন তিনি এখনও বলিউডের কিং, এমন ফিচারই আছে লিঙ্কটিতে। বিবেক এটি শেয়ার করে খোঁচা দিয়ে লিখেছেন,‘যতদিন বলিউডে কিং, বাদশা আর ভাইজানরা থাকবে, ততদিন এটা ডুববে।’

তিনি বলেন, ‘বলিউডকে সাধারণের ইন্ডাস্ট্রি বানান, সাধারণের গল্প দিয়ে। তাহলেই দেখবেন গ্লোবাল ফিল্ম ইন্ডাস্ট্রির তকমা পাচ্ছেন।’

বলিউডের কিং হিসেবে পরিচিত শাহরুখ। আর সালমান খান ২০১৬ সালে ‘সুলতান’ করার পর থেকে নাম হয়ে যায় ‘বলিউডের ভাইজান’। মূলত বিবেক এই দুই সুপারস্টারকেই খোঁচা দিলেন!

তবে বিবেকের এই টুইট পছন্দ করেনি নেটিজেনরা। বিশেষ করে শাহরুখ ও সালমান ভক্তরা রীতিমত ধুইয়ে দিয়েছেন কাশ্মির ফাইলসের পরিচালককে!

বিষয়:বলিউড শাহরুখ খান সালমান খান সিনেমা সুপারস্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…