চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই সনদে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিএনপি, জামায়াত, গণ–অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি, নাগরিক ঐক্যসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা।

Banglabid

শুক্রবার বিকাল ৫টার দিকে তারা জাতীয় সনদে সই করেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা সাড়ে ৪টায় এই অনুষ্ঠান শুরু হয়।

বিএনপি, জামায়াতে ইসলামীসহ দেশের বেশির ভাগ প্রধান রাজনৈতিক দল স্বাক্ষর করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ।

Reneta

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনসহ অনেকে।

এর আগে বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আহ্বানে একটি জরুরি বৈঠক হয়। স্বাক্ষর অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ওই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ শিরোনামের এই দলিলটি আগেই দেশের সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। প্রায় ৪০ পৃষ্ঠার এই সনদে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপন করা হয়েছে। এতে ব্রিটিশ ঔপনিবেশিক যুগ থেকে শুরু করে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ স্বাধীনতার পূর্ববর্তী আন্দোলনগুলোর বিবরণ রয়েছে।

সনদে ১৯৭০ সালের সাধারণ নির্বাচন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে একদলীয় রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ১৯৭৮ সালে বহুদলীয় রাজনীতি পুনঃপ্রবর্তন ও ১৯৭৯ সালের নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এলেও সেই অগ্রযাত্রা দীর্ঘস্থায়ী হয়নি।

সনদে উল্লেখ করা হয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার ও গোষ্ঠীর প্রভাবাধীন হয়ে স্বৈরাচারী চর্চার ক্ষেত্র তৈরি করেছে। এতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের টানা তিনটি বিতর্কিত নির্বাচনেরও সমালোচনা করা হয়েছে– যেগুলো নির্বাচন ব্যবস্থা দুর্বল করেছে, বিচারব্যবস্থা ও প্রশাসনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করেছে এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এ দলিলে গত ১৬ বছরের ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনের প্রতিফলনও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, ছাত্র-জনতার নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান, যা “ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ”-এ রূপ নেয়।

সনদের শেষ অংশে সাত দফা প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। এতে রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে প্রকাশিত জনগণের আকাঙ্ক্ষা রক্ষার আহ্বান জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুলাই সনদপ্রধান উপদেষ্টামুহাম্মদ ইউনূস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুভেন্টাসের বিরুদ্ধে তদন্তে উয়েফা, আবারও হতে পারে শাস্তি

পরবর্তী

জানুয়ারিতে শুটিং, ঈদে মুক্তি- ‘বেস্ট ফ্রেন্ড’ নির্মাতার সিনেমার ঘোষণা

পরবর্তী
নির্মাতা চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জানুয়ারিতে শুটিং, ঈদে মুক্তি- 'বেস্ট ফ্রেন্ড' নির্মাতার সিনেমার ঘোষণা

বাংলাদেশের মিরপুর স্টেডিয়ামের ক্রিকেট উইকেটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

উইন্ডিজ সিরিজে কেমন হবে মিরপুরের উইকেট?

সর্বশেষ

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT