কর্পোরেট নিউজ

উদ্যমী ও দেশপ্রেমিকদের নিয়ে ‘গ্রোথ ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু

উদ্যমী ও দেশপ্রেমিকদের নিয়ে 'গ্রোথ ফাউন্ডেশন'-এর যাত্রা শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

দলের সদস্যরা একটি আধুনিক অফিসে একসঙ্গে বসে আছেন, যেখানে তারা নতুন উদ্যোগের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

একঝাঁক উদ্যমী ও দেশপ্রেমিক তরুণ-তরুণীকে নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গ্রোথ ফাউন্ডেশন। শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর সামরিক জাদুঘরে আয়োজিত নির্বাহী কমিটির প্রথম সভায় সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছিলেন ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সুলতান মাহমুদ। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মাকসুদা চৌধুরী পলি এবং নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পান ইসতিয়াক আহমেদ শাওন।

এছাড়া আয়েজ উদ্দিন আজাদ ডিরেক্টর ফাইনান্স, জাহিদুল ইসলাম, ডিরেক্টর প্রোগ্রাম অপারেশনস, শাফিকা নওরীন ঐশী রিসোর্স মবিলাইজেশন এন্ড পার্টনারশিপ, মো. এমরান হোসেন পরিচালক, মানব সম্পদ উন্নয়ন এবং প্রশাসন, ফারজানা সুলতানা লোপা, ডিরেক্টর মনিটরিং ইভ্যালুয়েশন একাউন্টিবিলিটি এবং লানিং, সাফায়েত জামিল নওশান, ডিরেক্টর ইয়ুথ এংগেজমেন্ট, নুসরাত জাহান বৃষ্টি পরিচালক সেফগাডিং, সেফটি এন্ড সিকিউরিটি, সিফাত পারভীন পিংকি, ডিরেক্টর লিগ্যাল, আবিদ আজম, ডিরেক্টর টেকনিক্যাল এন্ড ইনোভেশন, শাকিল মাহমুদ, ডিরেক্টর ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট, সাইফুল ইসলাম, ডিরেক্টর সাপ্লাই চেইন, মো. মিদুল ইসলাম মৃদুল, ডিরেক্টর কমিউনিকেশনের দায়িত্ব পান।

গ্রোথ ফাউন্ডেশন বিশ্বাস করে—দেশের উন্নয়নের চাবিকাঠি হচ্ছে তার যুবসমাজ। এ লক্ষ্যেই সংগঠনটি কাজ করবে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, সামাজিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশের বিভিন্ন ক্ষেত্রে।

সংগঠনটির চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, আমরা বিশ্বাস করি, আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব। গ্রোথ ফাউন্ডেশন হবে সেই পরিবর্তনের প্ল্যাটফর্ম, যেখান থেকে দেশের প্রতিটি তরুণ নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ পাবে।

এই সংগঠনটি যুবকদের নেতৃত্ব ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে একটি আত্মনির্ভরশীল, প্রগতিশীল ও মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছে।

এর আগে, সংগঠনটির সাধারণ সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি। নির্বাহী কমিটি গতকাল তাদের প্রথম সভায় দায়িত্ব বণ্টন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রোথ ফাউন্ডেশন-এর প্রথম নির্বাচনের, নির্বাচন কমিশনার আবু জাফর মোহাম্মদ হোসাইন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…