চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাগলা মসজিদ ফান্ডের টাকা বন্যায় অনুদান দেওয়ার বিষয়টি গুজব

এস কে রাসেল এস কে রাসেল
৩:১৯ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৪
কিশোরগঞ্জ, জনপদ
A A
বন্যার ক্ষতিপূরণ হিসেবে টাকা বিতরণে মুসল্লিরা অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বেশ কয়েকটি জেলা যখন বন্যা কবলিত তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি উঠেছে, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ফান্ড থেকে কিছু টাকা বন্যায় কবলিত এলাকায় অনুদান দেওয়ার জন্য। তবে ইসলামিক বিশেষজ্ঞরা বলছেন, মসজিদে দানকৃত টাকা মসজিদের উন্নয়ন ব্যতীত অন্য কোথাও অনুদান দেওয়া যাবে না। এটা ইসলামের শরীয়তে নাজায়েজ।

প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়া জানান, পাগলা মসজিদের ফান্ড থেকে বন্যায় কবলিতের মাঝে অনুদান দেওয়ার বিষয়টি এখনও সিদ্ধান্ত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়িয়েছে তা গুজব।

আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস মাওলানা সোয়াইব বিন আব্দুর রউফ জানান, যিনি দান করেছেন, তিনি মসজিদকে কেন্দ্র করে দান করেছেন। তাই শরীয়তের মাসলাগত দিক দিয়ে মসজিদের দানের টাকা অন্য কোথাও ব্যায় করা যাবে না। এটা নাজায়েজ। দাতা যেখানে দান করেছে, সেটা রক্ষা করাই হবে মূল কাজ। মসজিদ কেন্দ্রিক ক্যাম্পেইন করা যেতে পারে। কিন্তু মসজিদের ফান্ড থেকে দান করা যাবে না।

Banglabid

এসময় উনাকে প্রশ্ন করা হয় করোনাকালীন সময়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের স্বেচ্ছাসেবীদেরকে পাগলা মসজিদের ফান্ডের টাকা থেকে অনুদান দেওয়া হয়েছিল, সেই বিষয়টি কি বলবেন? উত্তরে তিনি জানান, মসজিদ পরিচালনা কমিটি পাগলা মসজিদের ব্যাংকে জমাকৃত টাকার সুদের অংশ থেকে দিয়েছিল বলে জানানো হয়েছিল। যদি মসজিদ ফান্ড থেকে যদি এই কাজটি করে থাকে, সেটা জায়েজ হয়নি। শরীয়তের দৃষ্টিতে সেটা ভুল পদক্ষেপ ছিল। শরীয়তের মূল বার্তা হলো মসজিদের ফান্ডের টাকা অন্য কোন কাজে ব্যয় করা যাবে না।

অন্য একটি সূত্র দাবি করছে, পাগলা মসজিদ কমিটির বেশিরভাগ সদস্য আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তারাও পলাতক রয়েছেন। তাই মসজিদ পরিচালনা কমিটির মিটিং ছাড়া এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

জানা গেছে, সর্বশেষ শনিবার (১৭ আগস্ট) ৩ মাস ২৬ দিন পর পাগলা মসজিদের নয়টি দানবাক্স খুলে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। দিনভর গণনা শেষে সেই টাকার পরিমাণ ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা। এছাড়া দানবাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও ছিল। এর আগে চলতি বছরের ২০ এপ্রিল পাগলা মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়েছিল। তখন রেকর্ড ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া যায়। প্রতিবারই দানবাক্স খুললে কোটি কোটি দানের টাকা পাওয়া যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাগলা মসজিদবন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিএমপির পলাতক কর্মকর্তাদের অবস্থান জানেন না পুলিশ কমিশনার

পরবর্তী

পানি ছাড়ার আগে সতর্ক করতে ভারতকে বার্তা দেওয়া হবে: পানিসম্পদ উপদেষ্টা

পরবর্তী

পানি ছাড়ার আগে সতর্ক করতে ভারতকে বার্তা দেওয়া হবে: পানিসম্পদ উপদেষ্টা

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও পরিবারের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

সর্বশেষ

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT