চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বয়কট: ইসলামী আন্দোলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ১২, জুন ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
ইসলামী আন্দোলনের নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঈদ পান্থ: বরিশাল সিটি নির্বাচনের পর সরকারের পদত্যাগ ও নির্বাচন কমিশনের প্রত্যাহার চেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছে দলটি।

সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন দলের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম ।

তিনি বলেন, প্রশাসন যখন সরকার দলীয়করণ হয় তখন সেখানে সুষ্ঠু নির্বাচন কখনই আশা করতে পারি না। যার কারণে এই সরকার পতনের দাবি জানাচ্ছি। সেইসাথে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি করছি।

Banglabid

তিনি বলেন, সিলেট ও রাজশাহী নির্বাচনে আমাদের প্রার্থী আছে। আমরা সেই নির্বাচনের প্রার্থীতা থেকে তাদেরকে বয়কটের ঘোষণা দিচ্ছি। ফলে তারা আর ওই নির্বাচন করবে না। কারণ সুন্দর পরিবেশ নাই। আজ নির্বাচনের অনিয়ম ও নায়েবে আমীরের ওপর হামলার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছি। আর আগামী শুক্রবার বাদ জুমা সারা দেশব্যাপী প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল করব। পাশাপাশি পরবর্তীতে আরও কর্মসূচি জাতির সামনে ঘোষণা করব।

তিনি আরও বলেন, আমরা স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো নিয়মতান্ত্রিকভাবে করে আসছিলাম। বিভিন্ন সময়ে বর্তমান নির্বাচন কমিশন এবং সরকার যে আচরণ করছে, আমরা বারবার বলার পরেও তারা কিন্তু তাদের চরিত্র থেকে ফিরে আসছে না।
সোমবার নির্বাচন চলাকালে দুইবার ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ ফয়জুল করীম এর ওপর হামলা এবং জখম করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ ঘটনাকে আমরা ঘৃণাসহ ধিক্কার জানাই।

সম্মেলনে মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, আজকের ভোটে এমন কোন বুথ নেই যেখানে আওয়ামী লীগের লোক দাঁড়িয়ে তাদের পক্ষে ভোট দেয়ায় ভোটারদের বাধ্য করেনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী আন্দোলননির্বাচন কমিশনসরকারের পদত্যাগসিলেট সিটি নির্বাচন ২০২৩
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT