বাংলাদেশ

২৮ ঘণ্টা ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই অভ্যুত্থানের আহতরা

জুলাই অভ্যুত্থানের আহতরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযুক্তরা আহতদের পাশে দাঁড়িয়ে আছেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই আন্দোলনে আহতদের একাংশ এক দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান গেইটের সামনে টানা ২৮ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত তাদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এর আগে গতকাল বুধবার বেলা ১২টা থেকে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান গেইটের সামনে অবস্থান শুরু করে।

তাদের দাবি: আন্দোলনে আহতদের তিনটি ক্যাটাগরির পরিবর্তে দুটি ক্যাটাগরি নির্ধারণ করতে হবে।

আহতদের মধ্যে যারা এ কর্মসূচি পালন করছেন তারা সরকার নির্ধারিত ‘সি’ ক্যাটাগরিতে পড়েছেন। তারা বলছেন অন্য দুটি ক্যাটাগরিতে যে সুবিধা রয়েছে এটিতে তা নেই।

তাই তিনটি ক্যাটাগরির পরিবর্তে ‘এ’ ও ‘বি’ দুটি ক্যাটাগরি করার দাবিতে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান করছেন।

বিষয়:জুলাই আন্দোলন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…