চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে ৬ শতাংশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ০১, জুন ২০২৩
অর্থনীতি
A A
অর্থনৈতিক বৃদ্ধির জন্য উর্ধ্বমুখী সূচক ও সঞ্চয়. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে ৬ শতাংশ। মূল্যস্ফীতি কমাতে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা  বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে। এক বছরে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধি পেয়েছে অনেক কম। যদিও সরকারের হিসাবে গত এক বছরে দেশের মানুষের আয় বেড়েছে। মজুরিও বেড়েছে। কিন্তু সবই কাগজে-কলমে হিসাব। দেশে মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধির হার এক বছর ধরেই কম।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, গত বছরের মে মাস থেকে প্রতি মাসে যত মূল্যস্ফীতি হয়েছে, এর চেয়ে কম হারে মজুরি বেড়েছে। গত এপ্রিল মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ২৪ শতাংশের বিপরীতে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ২৩ শতাংশ।

গত এক দশকের মধ্যে এবারই এত দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধির হার কম। বিবিএস বলছে, দেশের প্রায় ৮৬ শতাংশ মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। এমন কর্মজীবী মানুষের সংখ্যা ৬ কোটির মতো। তাঁদের প্রায় সিংহভাগই মজুরিনির্ভর। এই শ্রেণির মানুষের ওপরই মূল্যস্ফীতির চাপ বেশি পড়ছে।

Banglabid

এক বছর ধরে খাদ্য ও খাদ্যবহির্ভূত সব ধরনের জিনিসপত্র কিনতে গিয়ে সাধারণ মানুষকে হিমশিম খেতে হচ্ছে। সব ধরনের পণ্যের দাম বেড়েছে। সরকার বলছে ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক কারণেই এই উচ্চ মূল্যস্ফীতি কিন্তু বাস্তবে পুরোটা সত্য নয়। গত ১২ মাসে ১২ বিলিয়ন ডলার রিজার্ভ কমেছে। ডলার-সংকট না কাটলে পণ্যের সরবরাহ-সংকট কাটবে না। রিজার্ভ কমতেই থাকবে।  জিনিসপত্রের দাম ঠিক রাখতে হলে বাজার নির্বিঘ্ন রাখাটাই বড় চ্যালেঞ্জ হবে এবারের অর্থবছরে।

ডলার-সংকট, কাঙ্খিত রাজস্ব আদায় না হওয়ার বাস্তবতায় এবারের বাজেটে সবার নজর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থমন্ত্রী কী ঘোষণা দেন তার  উপর। দেশে বর্তমানে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি। ৯ মাসে মূল্যস্ফীতি ৮.৫ এর নিচে নামে নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় বাজেট ২০২৩-২৪মূল্যস্ফীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংগীতশিল্পীদের সাথে ঐশীর অন্যরকম হলুদ সন্ধ্যা

পরবর্তী

ভিনগ্রহের প্রাণীর কার্যকলাপের বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি নাসা

পরবর্তী
নাসার মহাকাশ গবেষণা টেলিস্কোপের ছবি, আকাশে সেটি স্থাপন করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনগ্রহের প্রাণীর কার্যকলাপের বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি নাসা

বাংলাদেশের ব্যাংক নোট ও ট্যাক্স পিরিয়ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখার প্রস্তাব

সর্বশেষ

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT