চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিন্দুদের ওপর সহিংসতা বিষয়ে ভারতীয় মিডিয়ার প্রচারণা বিভ্রান্তিকর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ২০২৪ সালে হিন্দুদের ওপর সহিংসতার ২ হাজার ২০০টি ঘটনা ঘটেছে বলে ভারতীয় মিডিয়া আউটলেটগুলোর প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, তা বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত।

ইন্ডিয়া টুডে ও আনন্দবাজারসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে ২০২২ সালে ৪৭টি, ২০২৩ সালে ৩০২টি ও ২০২৪ সালে ২ হাজার ২০০টি সহিংসতার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) প্রেস উইং এর ভেরিফাইড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, এসব পরিসংখ্যান বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে, বাংলাদেশে ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার সংখ্যা ১৩৮। এর মধ্যে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে ৩৬৮টি। এতে ৮২ জন আহত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রিপোর্ট করা প্রতিটি ঘটনার তদন্ত করছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

পুলিশ সদর দপ্তরের মতে, ৪ আগস্ট থেকে ১০ ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৯৭টি মামলা দায়ের করা হয়েছে এবং আগস্ট থেকে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Reneta

বিবৃতিতে বলা হয়, এর মধ্যে অনেক ঘটনাই ঘটেছে ৫ আগস্ট থেকে ৮ আগস্টের মধ্যে, যখন দেশে কোনো সরকার ছিল না। এসব হামলার বেশিরভাগই ছিল রাজনৈতিক।

সরকার এ ধরনের ঘৃণ্য অপরাধের মতো বিভ্রান্তিকর তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীরবিভ্রান্তিকরভারতীয় মিডিয়ার প্রচারণাহিন্দুদের ওপর সহিংসতা
শেয়ারTweetPin

সর্বশেষ

এই পৃথিবীর আরও বেশি জাভিয়ের বারদেম দরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া-চীন সম্পর্ক নজিরবিহীন উচ্চতায়: পুতিন

মে ১৯, ২০২৬

রোনালদোর ‘শেষ’ বিশ্বকাপের দলে যারা

মে ১৯, ২০২৬

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক করলো আইএসপিআর

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT