দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সারা দেশে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫শ’৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অক্টোবরে ডেঙ্গুতে বছরের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি সামাল দিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা।







