অপরাধ

আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে আইজিপি

আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে আইজিপি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইজিপি আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে এসে তাদের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বঙ্গভবন ও পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম ও ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।

আজ বুধবার  সকাল ১০টায় আইজিপি চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) শেখ মো. রেজাউল হায়দার ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার দিবাগত রাত দুইটায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান।

এ সময় ডিএমপির পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদারসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে আইজিপি ও ডিএমপি কমিশনার আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভকারীদের ঠেকাতে নিরাপত্তার দায়িত্ব পালনকালে পুলিশের ২৫ সদস্য আহত হন। তাদের মধ্যে নয় জন আহত অবস্থায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আহত অন্য ১৬ জন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পান।

বিষয়:আইজিপি মো. ময়নুল ইসলাম আহত পুলিশ সদস্য ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…