চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিগারেট মুখে হবু শাশুড়ির উদ্দাম নাচ, বিয়েতে আপত্তি বরের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের একটি বিয়ের মেহেদী অনুষ্ঠানে ধূমপান করে নাচতে শুরু করেন পাত্রীর মা। হবু শাশুড়ির এমন উদ্দাম নাচ দেখে একপর্যায়ে বিয়ে ভেঙে দিতে চায় পাত্র।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের সম্ভল জেলার একটি অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে। উত্তর প্রদেশের ওই জেলার এক পাত্রের সাথে রাজপুরা জেলার এক পাত্রীর বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়ে হওয়ার আগেই ঘটে যায় বড়সড় গণ্ডগোল।

ভারতীয় বিয়ের আগে বেশ কিছু রীতিনীতি পালন করতে দেখা যায়। বিয়ের আগে মেহেদী অনুষ্ঠানের রীতি হিসেবে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবসহ অতিথিদের নিয়ে নাচগান করার একটি রেওয়াজ আছে। সেই রেওয়াজ পালনের আগেই সেখানে উপস্থিত হতে হয় বরকে। তার সামনেই চলে এই নাচগান। অনুষ্ঠানটিতে ঠিক তাই হচ্ছিল। কিন্তু মেয়ের মায়ের আচরণ দেখেই থমকে যান পাত্র।

নাচগানের ওই আসরে সবার সঙ্গে যোগ দেন মেয়ের মা অর্থাৎ ছেলের হবু শাশুড়ি। কিন্তু একটি জিনিসই হতভম্ব করে দেয় পাত্রকে। নাচের সময় রীতিমতো ধূমপান করতে থাকেন হবু শাশুড়ি। শুধু সিগারেট ফোঁকা নয়, নাচের অংশ হিসেবে সেই সিগারেটের ধোঁয়া গোল গোল করে অতিথিদের মুখে ছাড়তে থাকেন। তার ফাঁকেই তালে তালে উদ্দাম নাচ।

একপর্যায়ে পাত্র জানান, এই বিয়ে করতে ইচ্ছুক নন তিনি। পাত্রের কথা শুনে স্বাভাবিকভাবে চমকে ওঠে সবাই। কিন্তু নিজের খারাপ লাগা সবাইকে জানিয়ে দেন ওই পাত্র। এরপর দুই পরিবারের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। দুই পক্ষকে শান্ত করতে শেষপর্যন্ত ঘটনায় হস্তক্ষেপ করে পঞ্চায়েত।

পঞ্চায়েতের দীর্ঘ চেষ্টার ফলে অবশেষে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুই পক্ষই শেষে মিটমাট করে নেয়। এবং শেষপর্যন্ত পাত্রও বিয়ে করতে রাজি হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তরপ্রদেশবিয়েভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT